উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে আটক হন— সদর উপজেলার কদমতলা এলাকার মেহেদী হাসান (ওরফে মেহেদী), আল-আমিন শেখ এবং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার আলী হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৪৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।।