ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল চৌরঙ্গী বাজারের দক্ষিণ পাশে একটি পুকুর থেকে মো. পারভেজ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত পাভেজ হোসেন উপজেলার মধ্য চাড়োল গ্রামের বাসিন্দা। তার পিতা আনোয়ার হোসেন এবং মাতা পারভিন আক্তার। জানা গেছে পেশায় সে একজন টলি ড্রাইভার ছিলো।এ ঘটনায় মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।