রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার, ২৩শে জুলাই রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মো. মনি মিয়া শেখ নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা করে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ মনি মিয়ার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা