রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্মাণ শ্রমিক আলিনুর ফকির (২৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাজিব শেখকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এ নিয়ে মামলার দুজন আসামিকে গ্রেফতার করল বাহিনীটি।মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে।র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার রাজিব শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেফতার করে র‍্যাব-৬।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গ্রেফতারকৃত আসামি রাজিবকে সাতক্ষীরা থেকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।গত রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা ছুরি দিয়ে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়। পরে সোমবার রাতে নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার