সিরাজগঞ্জের বিভিন্ন থানা এলাকায় গরু চুরিসহ নানা অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে বাঁশকল (বাঁশের ব্যারিকেড ও চেকিং পয়েন্ট) স্থাপন করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সলঙ্গা থানা এলাকায় স্থাপিত বাঁশকল ডিউটি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সোমবার (৫ অক্টোবর) রাতে তিনি সলঙ্গা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা ও দায়িত্ব পালনের সুবিধার্থে তাঁদের মধ্যে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন পুলিশ সুপার। পাশাপাশি অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশের এ উদ্যোগের মাধ্যমে রাতের বেলায় টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার হবে এবং গরু চুরিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ