রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সলঙ্গায় ধুবিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০ সুপারি গাছ রোপন

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সলঙ্গায় ধুবিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০ সুপারি গাছ রোপন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুপিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০টি সুপারি গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন  ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

জানা যায়, ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট থেকে কুমার মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া খারিজা ঘুঘাট পশ্চিমপাড়া পাকা সড়কের সংযোগস্থল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ২০০টি সুপারি গাছ রোপণ করা হয়েছে।

এ উদ্যোগের ফলে সড়কটি যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হলে ভবিষ্যতে এসব গাছ থেকে ফল পাওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও আরও বৃদ্ধি পাবে।

প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।

এ ধরনের সবুজায়ন প্রকল্প স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে পড়লে গ্রামীণ সড়কগুলো আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সলঙ্গায় ধুবিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০ সুপারি গাছ রোপন

প্রকাশের তারিখ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ণ

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুপিল ইউনিয়নে সড়কের দুই পাশে ২০০টি সুপারি গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন  ধুবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

জানা যায়, ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট থেকে কুমার মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া খারিজা ঘুঘাট পশ্চিমপাড়া পাকা সড়কের সংযোগস্থল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ২০০টি সুপারি গাছ রোপণ করা হয়েছে।

এ উদ্যোগের ফলে সড়কটি যেমন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হলে ভবিষ্যতে এসব গাছ থেকে ফল পাওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্যও আরও বৃদ্ধি পাবে।

প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সড়কের দুই পাশে সুপারি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য গাছগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।

এ ধরনের সবুজায়ন প্রকল্প স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে পড়লে গ্রামীণ সড়কগুলো আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x