রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দেবীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে অংশ নিলেন দুই শতাধিক হাফেজ

জমির উদ্দীন
পঞ্চগড় জেলা প্রতিনিধি , 6 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দেবীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে অংশ নিলেন দুই শতাধিক হাফেজ
ছবি:ওয়ান নিউজ এক্সপ্রেস

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও প্রতিভার পরিচয় দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ।

এ ছাড়া জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজ শিক্ষার্থীদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ জেলা অডিশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের পবিত্র কুরআন মুখস্থ করা ও তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কুরআন শিক্ষার প্রসার ঘটবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অডিশনকে কেন্দ্র করে দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী, শিক্ষক, মুহতামিম ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দেবীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশনে অংশ নিলেন দুই শতাধিক হাফেজ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ

featured Image

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত ও মুখস্থ উপস্থাপনের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও প্রতিভার পরিচয় দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল আজিজ বিন সিরাজ, প্রশিক্ষক সম্পাদক হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ।

এ ছাড়া জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান হাফেজ শিক্ষার্থীদের বাছাই করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ জেলা অডিশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোরদের পবিত্র কুরআন মুখস্থ করা ও তেলাওয়াতের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কুরআন শিক্ষার প্রসার ঘটবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অডিশনকে কেন্দ্র করে দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী, শিক্ষক, মুহতামিম ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x