রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম

সাংবাদিকতার নামে পদ-বাণিজ্য ভুঁইফোঁড় সংগঠনের ফাঁদে তরুণ সাংবাদিকরা

1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাংবাদিকতার নামে পদ-বাণিজ্য ভুঁইফোঁড় সংগঠনের ফাঁদে তরুণ সাংবাদিকরা

সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য উন্মোচন, জনকল্যাণ, রাষ্ট্রীয় উন্নয়ন এবং অপরাধের সঠিক তথ্য বের করে আনাই সাংবাদিকের মূল কাজ। এটি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পেশা। কিন্তু এই সম্মানিত পেশাকে পুঁজি করে দেশে এক শ্রেণির ব্যবসায়ী, কালোবাজারি ও ধান্দাবাজ চক্র সংগঠনের নামে অর্থ বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের সভাপতি মোঃ কুতুব উদ্দিন।

এক বিবৃতিতে তিনি বলেন- বর্তমানে সাংবাদিকতার নামে কিছু ভুঁইফোঁড় সংগঠন গজিয়ে উঠেছে। এদের মূল উদ্দেশ্য সাংবাদিকদের কল্যাণ নয়, বরং পদ-পদবি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়া। সহজ-সরল মনের নতুন সাংবাদিকরা ভালো ব্যানারে কাজ করার আশায়, কিছু সিনিয়র ও ভাইরাল সাংবাদিকদের সাথে সম্পর্ক গড়ার লোভে এসব সংগঠনে যুক্ত হচ্ছে। প্রথমে সদস্য ফরম পূরণ, তারপর একের পর এক ধাপে এই পদ, সেই পদ দেওয়ার নামে অর্থ বাণিজ্য করাই তাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেশে কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব পত্রিকার অল্প শিক্ষিত, অল্প জানা নতুন সাংবাদিকরা পদ-পদবির লোভে এসব অর্থলোভী সংগঠনে ঝাঁপিয়ে পড়ছে। এতে করে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে এবং সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সিনিয়র হয়ে জাতীয় পত্রিকায় কাজ করার আড়ালে যারা জুনিয়র ও নতুন সাংবাদিকদের কাছ থেকে সংগঠন ও পত্রিকার নামে অর্থ বাণিজ্য করছেন, তাদের প্রতি ধিক্কার ও নিন্দা জানিয়েছে সচেতন সাংবাদিক সমাজ ও বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

বিবৃতিতে সভাপতি মোঃ কুতুব উদ্দিন বলেন:-

একটি সংগঠনের উদ্দেশ্য হওয়া উচিত সাংবাদিক নির্যাতন বন্ধে সোচ্চার হওয়া, বিপদে সাংবাদিকের পাশে দাঁড়ানো, দুস্থ সাংবাদিককে সহযোগিতা করা। অথচ এক শ্রেণির কথিত সাংবাদিক নেতা এই মহৎ উদ্দেশ্যকে ভুলে গিয়ে ধান্দাবাজিতে লিপ্ত। সাংবাদিকতার নামে যারা অরাজকতা ও অপ-সাংবাদিকতা করছেন, যারা সাংবাদিক নামের কলঙ্ক, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ব্যবসা-বাণিজ্য অচিরেই বন্ধ করতে হবে।

তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে রাজপথে মিছিল, জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, আইনি সহযোগিতা ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

আমরা অর্থ বাণিজ্যের জন্য নয়, সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে এবং সকল সাংবাদিকের নির্যাতন প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো বলে জানান  তিনি। 

পরিশেষে তিনি সারাদেশের জেলা-উপজেলার সকল সাংবাদিককে ভুঁইফোঁড় সংগঠনের ফাঁদে পা না দিয়ে যাচাই-বাছাই করে সঠিক সংগঠনের সাথে থাকার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংবাদিকতার নামে পদ-বাণিজ্য ভুঁইফোঁড় সংগঠনের ফাঁদে তরুণ সাংবাদিকরা

প্রকাশের তারিখ : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x