রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড গ্রহণ ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরে ডিআইজি মোঃ আশিক সাঈদ বার্ষিক পরিদর্শন প্যারেড গ্রহণ করেন। এ সময় তিনি প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের কুচকাওয়াজ, শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, টার্নআউট ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন। ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি পুলিশ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও শাহজাদপুর সার্কেলের মোঃ হাফিজুর রহমান।
প্যারেড শেষে ডিআইজি রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ