রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ঢাকা জেলা ও মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি অনুমোদন

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের প্রস্তুতি সভা

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের প্রস্তুতি সভা

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ঢাকা জেলা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান কার্যালয়ের লজিক ফুড কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সভাপতি মো. হাসান আলী রেজা দোজা এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী। 

আলোচনা শেষে ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা জেলা আহ্বায়ক কমিটিঃ 

আহ্বায়কঃ আলী হোসেন। 

সদস্য সচিবঃ মো. সাবির আল রাজী। 

যুগ্ম আহ্বায়কঃ মো. শাহ আলম, খালেদা আক্তার রিয়া ও মো. মাসুম বিল্লাহ।

ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটিঃ 

আহ্বায়কঃ এস এম জুবায়ের রহমান

সিনিয়র যুগ্ম আহ্বায়কঃ মো. মাবরুব ই মোর্শেদ এবং 

সদস্য সচিবঃ মোল্যা সরাফত আলী

যুগ্ম আহ্বায়কঃ ডা. সাঈদা ইয়াসমিন, সুমিত্রা রানী কুন্ডু, আমিনুল ইসলাম মন্টু, মো. মূর্তুজা কামাল জিয়ন ও মো. আবু তারেক।

ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটিঃ 

আহ্বায়কঃ বি এম আনোয়ার হোসেন

সিনিয়র যুগ্ম আহ্বায়কঃ মোহাম্মদ আবদুর রউফ এবং সদস্য সচিবঃ মো. ফিরোজ হোসেন। 

যুগ্ম আহ্বায়কঃ যথাক্রমে মো. মাকসুদ হাসান ভূইয়া, এস এম গোলাম মোস্তফা বাবু ও সরকার শাহজাহান সাজু।

সভায় সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে আয়োজনের বিষয়ে আলোচনা হয়। নির্বাহী চেয়ারম্যান এস এম আজাদ বলেন, সংগঠনটি সবার। তাই সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলা প্রয়োজন।

(অব.) মো. এনায়েত হোসেন বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হলে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। একটি সংগঠনকে সক্রিয় রাখতে আর্থিক সহযোগিতার পাশাপাশি শ্রম, মেধা ও অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে।

নির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান বলেন- বিশ্বের সকল মানুষই ভোক্তা, তাই ভোক্তাধিকার তার প্রাপ্য, ন্যায্য অধিকার এবং মানুষের জন্মগত এই অধিকার প্রতিষ্ঠায় গ্লোবাল কঞ্জ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম অগ্রনি ভুমিকা পালন করবে। একটি শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আমরা বদ্ধ পরিকর। 

নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী বলেন, সংগঠনের কার্যক্রমে ট্রাস্টি বোর্ড সব সময় দায়িত্বশীল ও উদার ভূমিকা পালন করে আসছে। সমাজের প্রতি প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা থাকলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। সমাজ ও রাষ্ট্রে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সম্মিলিতভাবে ন্যূনতম প্রতিবাদ জানানোর প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন। 

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী, বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও মানবাধিকার দিবসসহ বিভিন্ন কর্মসূচিতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আগামী ২৪ আগস্ট সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেও সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. হাসান আলী রেজা দোজা বলেন, চলার পথে খাদ্যদ্রব্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য ও অসহনীয় মূল্যবৃদ্ধির মতো বিষয় নজরে এলে ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এটি সমাজ ও দেশের প্রতি সবার অঙ্গীকার।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শিশু, নারী, বয়স্ক নাগরিক ও পথচারীদের অধিকার রক্ষায় সরকার, প্রশাসন ও দেশের সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো প্রয়োজন। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার যেন প্রত্যেক নাগরিক ভোগ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়াও সংগঠনের উপদেষ্টা আহমেদ নোমান ও মো. আমিনুর রহমান, ট্রাস্টি বোর্ডের পরিচালক (উন্নয়ন) মো. নাসিরুদ্দিন রিপন, পরিচালক (কল্যাণ) মো. ফিরোজ আলম, পরিচালক (আন্তর্জাতিক) মো. ফরিদ উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সহ-সাধারণ সম্পাদক সুব্রত রায়, ঢাকা জেলা কমিটির নেতা মো. মাছুম বিল্লাহ, সরকার মিজানুর রহমান ও গোলাম কিবরিয়াসহ ঢাকা জেলা এবং মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (২ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x