রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সবুজ খান
নিজস্ব প্রতিবেদক , 549 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নঈম জাহাঙ্গীর এবং মির্জাপুরের কৃতি সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড কাউন্সিলের অন্যান্য কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সংরক্ষণ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সৌজন্য সাক্ষাৎ ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। পাশাপাশি মুক্তিযুদ্ধের আদর্শ ও জাতীয় মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ

featured Image

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নঈম জাহাঙ্গীর এবং মির্জাপুরের কৃতি সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন কমান্ড কাউন্সিলের অন্যান্য কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সংরক্ষণ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সৌজন্য সাক্ষাৎ ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। পাশাপাশি মুক্তিযুদ্ধের আদর্শ ও জাতীয় মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x