রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

৩ বছরের সন্তানকে দর্শনা প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৩ বছরের সন্তানকে  দর্শনা প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তিন বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে। নিলুফা বেগম দর্শনা থানাধীন ডিহিকৃষ্ণ গ্রামের নজরুল ইসলাম রনি স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য যাত্রীদের সঙ্গে শিশু কন্যা জামিয়ার হাত ধরে প্লাট ফরমে দাঁড়িয়ে ছিলেন নিলুফা বেগম। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছিলো। হঠাৎ মেয়ের হাত ছেড়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়েন নিলুফা। ট্রেনে ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

৩ বছরের সন্তানকে দর্শনা প্ল্যাটফর্মে রেখে ট্রেনের নিচে ঝাঁপ

প্রকাশের তারিখ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তিন বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন মা। এতে নিলুফা (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলস্টেশনে। নিলুফা বেগম দর্শনা থানাধীন ডিহিকৃষ্ণ গ্রামের নজরুল ইসলাম রনি স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য যাত্রীদের সঙ্গে শিশু কন্যা জামিয়ার হাত ধরে প্লাট ফরমে দাঁড়িয়ে ছিলেন নিলুফা বেগম। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করছিলো। হঠাৎ মেয়ের হাত ছেড়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়েন নিলুফা। ট্রেনে ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ আরও জানায়, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x