রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ফকিরহাট বিএনপি নেতা বাবুলের উপর গুলিবর্ষণ

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ফকিরহাট বিএনপি নেতা বাবুলের উপর গুলিবর্ষণ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকায় রূপসা উপজেলার ৪ নং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও স্থানীয় ইজারাদার বাবুল শেখকে (৫৫) লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল শেখ ও তাকে বহনকারী ভ্যান চালক হবি শেখ (৫০) সামান্য আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাতে মানসা বাজার থেকে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন বাবুল শেখ। পথিমধ্যে মানসা পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাবুল শেখের ঘাড়ে সামান্য স্পর্শ করে চলে যায়। এতে তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। একই ঘটনায় ভ্যান চালক হবি শেখের পিঠেও আঘাত লাগে।

আহত বাবুল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দুর্বৃত্তরা আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। অল্পের জন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘাড়ে সামান্য আঘাত পেয়েছি।

ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার মূল কারণ কিংবা হামলায় জড়িতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ফকিরহাট বিএনপি নেতা বাবুলের উপর গুলিবর্ষণ

প্রকাশের তারিখ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ণ

featured Image

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকায় রূপসা উপজেলার ৪ নং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও স্থানীয় ইজারাদার বাবুল শেখকে (৫৫) লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল শেখ ও তাকে বহনকারী ভ্যান চালক হবি শেখ (৫০) সামান্য আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাতে মানসা বাজার থেকে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন বাবুল শেখ। পথিমধ্যে মানসা পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাবুল শেখের ঘাড়ে সামান্য স্পর্শ করে চলে যায়। এতে তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। একই ঘটনায় ভ্যান চালক হবি শেখের পিঠেও আঘাত লাগে।

আহত বাবুল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দুর্বৃত্তরা আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। অল্পের জন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘাড়ে সামান্য আঘাত পেয়েছি।

ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার মূল কারণ কিংবা হামলায় জড়িতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x