রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ ভাসতে দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় স্থানীয়রা লেকের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পানিতে ভাসতে থাকা মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হরিণটানা থানার ওসি বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। কেএমপি খুলনা সহ আশপাশের থানা এলাকায় কোনো শিশু নিখোঁজ সংক্রান্ত তথ্য আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা মহানগরী সহ আশপাশের এলাকায় গত কয়েকদিনে কোনো শিশু নিখোঁজ হলে দ্রুত হরিণটানা থানা বা কেএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ বলছে, মৃতদেহের পরিচয় শনাক্ত হলেই বিস্তারিত জানানো হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ণ

featured Image

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার লেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ ভাসতে দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় স্থানীয়রা লেকের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পানিতে ভাসতে থাকা মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হরিণটানা থানার ওসি বলেন, "মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। কেএমপি খুলনা সহ আশপাশের থানা এলাকায় কোনো শিশু নিখোঁজ সংক্রান্ত তথ্য আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা মহানগরী সহ আশপাশের এলাকায় গত কয়েকদিনে কোনো শিশু নিখোঁজ হলে দ্রুত হরিণটানা থানা বা কেএমপির কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশ বলছে, মৃতদেহের পরিচয় শনাক্ত হলেই বিস্তারিত জানানো হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার
0:00 / 0:00
1x