রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গায়‌ ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির ব্যানার বিহীন প্রতিবাদ সভা ​

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গায়‌ ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির ব্যানার বিহীন প্রতিবাদ সভা  ​

​হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অল্পসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ব্যানার ছাড়াই প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে মাত্র ৭ জন নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। 

​সমাবেশে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন হবিগঞ্জের ঘটনাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে বলেন, "হবিগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের রাজপথের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে।"

​বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, "অতীতে আমরা বাংলাদেশে যে ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখেছি, বর্তমান সরকারের আচরণেও তার প্রতিফলন স্পষ্ট। আমরা এমন বাংলাদেশ চাইনি। দেশবাসী একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়।" ​

মাত্র ৭ জন নেতাকর্মী নিয়ে কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব বলেন, "দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই আমরা কৌশলগত ভাবে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।"

​প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায়‌ ৭ নেতাকর্মী নিয়ে এনসিপির ব্যানার বিহীন প্রতিবাদ সভা ​

প্রকাশের তারিখ : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ

featured Image

​হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় অল্পসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ব্যানার ছাড়াই প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে মাত্র ৭ জন নেতাকর্মী নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। 

​সমাবেশে বক্তব্য প্রদানকালে চুয়াডাঙ্গা জেলা এনসিপির সদস্য সচিব আলমগীর হোসেন হবিগঞ্জের ঘটনাকে 'বর্বরোচিত' আখ্যা দিয়ে বলেন, "হবিগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর যে ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমাদের রাজপথের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে।"

​বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, "অতীতে আমরা বাংলাদেশে যে ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড দেখেছি, বর্তমান সরকারের আচরণেও তার প্রতিফলন স্পষ্ট। আমরা এমন বাংলাদেশ চাইনি। দেশবাসী একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়।" ​

মাত্র ৭ জন নেতাকর্মী নিয়ে কর্মসূচি পালনের বিষয়ে জানতে চাইলে সদস্য সচিব বলেন, "দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই আমরা কৌশলগত ভাবে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।"

​প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্য সচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x