গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাদের এলাকায় পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি অবৈধ লোহার কারখানার বিরুদ্ধে চলা বৈধ আইনি লড়াইকে ভিন্নখাতে প্রবাহিত করতে এই ষড়যন্ত্র চলছে। প্রতিবাদী গ্রামবাসীকে হয়রানি ও দমিয়ে রাখতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।
সমবায় মার্কেটের ২য় তলা। গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ শিলা খাতুন।কারখানার সঙ্গে জড়িত মর্জিনা বেগম ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। সম্প্রতি তাদের দায়ের করা একটি মিথ্যা মামলায় এলাকার সেলিম ও আশরাফুল নামের দুই ব্যক্তি বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ কারখানাটি উচ্ছেদের যে কার্যক্রম চলমান রয়েছে, তাকে বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত ষড়যন্ত্র সাজানো হয়েছে।
অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে নিরীহ ও হয়রানির শিকার গ্রামবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ণ

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত