সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সেখানে কর্মরত তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন—দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনে সিলিন্ডার লোড-আনলোড করার সময় একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ তৈরি হয়। মুহূর্তের মধ্যেই লিকেজ থেকে বিস্ফোরণ ঘটলে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ণ