উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় আকস্মিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় সেখানে কর্মরত তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন—দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনে সিলিন্ডার লোড-আনলোড করার সময় একটি সিলিন্ডারে গ্যাস লিকেজ তৈরি হয়। মুহূর্তের মধ্যেই লিকেজ থেকে বিস্ফোরণ ঘটলে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন।ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।