রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রাজস্ব আদায়কে চাঁদাবাজি বলা পারিবারিক শিক্ষার অভাব- চেয়ারম্যান বাপ্পি

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাজস্ব আদায়কে চাঁদাবাজি বলা পারিবারিক শিক্ষার অভাব- চেয়ারম্যান বাপ্পি

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেছেন, যেখানে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত, সেখানে সেটিকে বিকৃত করে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক, সত্যকে আড়াল করা যায় না। বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনা জেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

চেয়ারম্যান বাপ্পি বলেন, ষড়যন্ত্র করবেন ঠিক আছে, গ্রুপিং করবেন তাও ঠিক আছে। কিন্তু সরকারি রাজস্ব আদায় করাকে চাঁদাবাজি বলবেন এটা কোন ধরনের শিষ্টাচার? নাকি আপনাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে?

তিনি আরও বলেন, খুলনা জেলা পরিষদে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন খাত থেকে এই রাজস্ব আদায় করা হয়েছে। এটি জেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ। 

কিন্তু একটি কুচক্রী মহল এই অর্জনকে মেনে নিতে পারছে না। তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজস্ব আদায়ের মতো একটি বৈধ ও সরকারি কার্যক্রমকে তারা চাঁদাবাজি বলে আখ্যায়িত করছে, যা দুঃখজনক এবং নিন্দনীয়, বলেন তিনি।

মনিরুল হাসান বাপ্পি বলেন, "আমরা জনগণের সেবা করতে এসেছি। জেলা পরিষদের প্রতিটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং তার হিসাব জনগণের সামনে আছে। কেউ বিভ্রান্তি ছড়িয়ে লাভ করতে পারবে না।

তিনি সকলকে গুজবে কান না দিয়ে সত্যের পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, "সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, সত্যকে আড়াল করা যায় না।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজস্ব আদায়কে চাঁদাবাজি বলা পারিবারিক শিক্ষার অভাব- চেয়ারম্যান বাপ্পি

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ

featured Image

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেছেন, যেখানে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত, সেখানে সেটিকে বিকৃত করে মিথ্যা অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক, সত্যকে আড়াল করা যায় না। বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনা জেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

চেয়ারম্যান বাপ্পি বলেন, ষড়যন্ত্র করবেন ঠিক আছে, গ্রুপিং করবেন তাও ঠিক আছে। কিন্তু সরকারি রাজস্ব আদায় করাকে চাঁদাবাজি বলবেন এটা কোন ধরনের শিষ্টাচার? নাকি আপনাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে?

তিনি আরও বলেন, খুলনা জেলা পরিষদে ৩৪ বছর পর সরকারের কোষাগারে ৬ লাখ টাকা রাজস্ব আদায়ের বিষয়টি প্রমাণিত। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন খাত থেকে এই রাজস্ব আদায় করা হয়েছে। এটি জেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ। 

কিন্তু একটি কুচক্রী মহল এই অর্জনকে মেনে নিতে পারছে না। তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজস্ব আদায়ের মতো একটি বৈধ ও সরকারি কার্যক্রমকে তারা চাঁদাবাজি বলে আখ্যায়িত করছে, যা দুঃখজনক এবং নিন্দনীয়, বলেন তিনি।

মনিরুল হাসান বাপ্পি বলেন, "আমরা জনগণের সেবা করতে এসেছি। জেলা পরিষদের প্রতিটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং তার হিসাব জনগণের সামনে আছে। কেউ বিভ্রান্তি ছড়িয়ে লাভ করতে পারবে না।

তিনি সকলকে গুজবে কান না দিয়ে সত্যের পাশে থাকার আহ্বান জানান এবং বলেন, "সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। কুচক্রী মহল যতই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করুক না কেন, সত্যকে আড়াল করা যায় না।

সংবাদ সম্মেলনে জেলা পরিষদের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x