রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৪ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া যশোরে ১২ জন, বাগেরহাট ও খুলনা জেলায় ৬ জন করে, মাগুরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ জনে। এর মধ্যে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১ হাজার ৪৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৪১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ

featured Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১৪ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া যশোরে ১২ জন, বাগেরহাট ও খুলনা জেলায় ৬ জন করে, মাগুরায় ২ জন এবং মেহেরপুরে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ জনে। এর মধ্যে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১ হাজার ৪৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x