রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাদকবিরোধী অভিযানে প্রাইভেটকার জব্দ

প্রায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ মুন্সিগঞ্জে ২ জন গ্রেপ্তার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ মুন্সিগঞ্জে ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, মুন্সিগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি দল পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পদ্মাসেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১। মো. সম্রাট হোসেন (৩৬), পিতা: মো. মোশারফ হোসেন।
২। মো. শরিফুল ইসলাম (২৪), পিতা: মো. তরিকুল ইসলাম।

তাদের উভয়ের বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানার হালসা এলাকায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: র‌্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তি। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ মুন্সিগঞ্জে ২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ণ

featured Image

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২৮১ বোতল স্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, মুন্সিগঞ্জের শ্রীনগর ক্যাম্পের একটি দল পদ্মাসেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পদ্মাসেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১। মো. সম্রাট হোসেন (৩৬), পিতা: মো. মোশারফ হোসেন।
২। মো. শরিফুল ইসলাম (২৪), পিতা: মো. তরিকুল ইসলাম।

তাদের উভয়ের বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানার হালসা এলাকায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর এলাকা এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র: র‌্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তি। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x