রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ট্রাকচাপায় চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ট্রাকচাপায় চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত আব্দুল্লাহ। একটি মোটরসাইকেলের ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষামূলক চালনা করে সে। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ট্রাকচাপায় চুয়াডাঙ্গায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করত আব্দুল্লাহ। একটি মোটরসাইকেলের ত্রুটি চিহ্নিত করতে পরীক্ষামূলক চালনা করে সে। এ সময় আলুকদিয়া বাজারের তেল পাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গামুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x