রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ২২ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার তেঁতুলতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ

featured Image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ২২ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার তেঁতুলতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি বটিয়াঘাটা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
0:00 / 0:00
1x