রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় মেয়ে খুনের অভিযোগে বাবা আকাশ গ্রেফতার

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে খুন করে বস্তায় ভরে ফেলে দেওয়ার ঘটনায় মেয়ের বাবা মোঃ আলীম হোসেন আকাশ ৪০ কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার ১৮ জুলাই ২০২৬ দুপুর ২টা ৫০ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোডের বাসিন্দা।

তদন্ত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে নিজ বাসায় কিশোরী নির্জনাকে খুন করা হয়। খুনের পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই নিঃ লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ও কেএমপি'র সদর থানা পুলিশের যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দিগ্ধ আসামি আকাশের অবস্থান শনাক্ত করে।

র‌্যাব-৬ জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি'র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।

এর আগে মা সীমা আক্তার কে পুলিশ ১০ জুলাই গ্রেফতার করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় মেয়ে খুনের অভিযোগে বাবা আকাশ গ্রেফতার

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ

featured Image

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে খুন করে বস্তায় ভরে ফেলে দেওয়ার ঘটনায় মেয়ের বাবা মোঃ আলীম হোসেন আকাশ ৪০ কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার ১৮ জুলাই ২০২৬ দুপুর ২টা ৫০ মিনিটে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোডের বাসিন্দা।

তদন্ত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে নিজ বাসায় কিশোরী নির্জনাকে খুন করা হয়। খুনের পর প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা। 

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই নিঃ লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ও কেএমপি'র সদর থানা পুলিশের যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দিগ্ধ আসামি আকাশের অবস্থান শনাক্ত করে।

র‌্যাব-৬ জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি'র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।

এর আগে মা সীমা আক্তার কে পুলিশ ১০ জুলাই গ্রেফতার করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x