রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৬ "হাম রোগী শনাক্ত

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৬ "হাম রোগী শনাক্ত

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। তথ্যটি শনিবার ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত।

সর্বোচ্চ ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া মাগুরায় ৯ জন, খুলনায় ৭ জন, নড়াইল ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫৮৮ জন হাসপাতালে ভর্তি এবং ৭ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা এমআর টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৩৬ "হাম রোগী শনাক্ত

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

featured Image

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই সময়ে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। তথ্যটি শনিবার ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত।

সর্বোচ্চ ১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া মাগুরায় ৯ জন, খুলনায় ৭ জন, নড়াইল ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য জেলায় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৮ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫৮৮ জন হাসপাতালে ভর্তি এবং ৭ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এ পর্যন্ত বিভাগে ২৮৫ জনের হাম নিশ্চিত হয়েছে। সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা এমআর টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x