দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হলেও অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২.৪০মি: চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো.জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় মামুনের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় মো. জুয়েল সরকার (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করেছেন। পালিয়ে যাওয়া অভিযুক্ত আসামী মো. ইউসুফ আলী বাদশা (৪২) ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যান। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১, ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজার রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ