দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হলেও অপর একজন পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত ১২.৪০মি: চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো.জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের রেলস্টেশন কাঁচাবাজার এলাকায় মামুনের পানের দোকানের সামনে অভিযান চালিয়ে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।এ সময় মো. জুয়েল সরকার (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করেছেন। পালিয়ে যাওয়া অভিযুক্ত আসামী মো. ইউসুফ আলী বাদশা (৪২) ঘটনাস্থল স্থল থেকে পালিয়ে যান। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১, ১৭ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজার রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। চিরিরবন্দর থানা পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।