রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

২৫ ঘণ্টা পর নলগোলার ম্যানহোলে নিখোঁজ কর্মীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২৫ ঘণ্টা পর নলগোলার ম্যানহোলে নিখোঁজ কর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার নলগোলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর পরিচ্ছন্নতাকর্মী মিলনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর ম্যানহোল-সংযুক্ত ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে নলগোলা এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুরের দিকে মিলন একটি ম্যানহোলে নামার পর তার নিরাপত্তার রশি ছিঁড়ে গেলে তিনি নিখোঁজ হন। সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।

দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় মিলনের মরদেহ শনাক্ত করা হয়। পরে রাস্তার কয়েকটি অংশ কেটে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নিখোঁজের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে টানা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার দুপুরে মিলনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

২৫ ঘণ্টা পর নলগোলার ম্যানহোলে নিখোঁজ কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর পুরান ঢাকার নলগোলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর পরিচ্ছন্নতাকর্মী মিলনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর ম্যানহোল-সংযুক্ত ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে নলগোলা এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুরের দিকে মিলন একটি ম্যানহোলে নামার পর তার নিরাপত্তার রশি ছিঁড়ে গেলে তিনি নিখোঁজ হন। সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।

দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় মিলনের মরদেহ শনাক্ত করা হয়। পরে রাস্তার কয়েকটি অংশ কেটে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নিখোঁজের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে টানা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার দুপুরে মিলনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x