উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর পুরান ঢাকার নলগোলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর পরিচ্ছন্নতাকর্মী মিলনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে দীর্ঘ উদ্ধার অভিযানের পর ম্যানহোল-সংযুক্ত ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, বৃহস্পতিবার সকালে নলগোলা এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুরের দিকে মিলন একটি ম্যানহোলে নামার পর তার নিরাপত্তার রশি ছিঁড়ে গেলে তিনি নিখোঁজ হন। সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়।দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় মিলনের মরদেহ শনাক্ত করা হয়। পরে রাস্তার কয়েকটি অংশ কেটে মরদেহটি উদ্ধার করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নিখোঁজের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে টানা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টার পর শুক্রবার দুপুরে মিলনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।