রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সহকর্মী আহত

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ১৪ জুলাই রাতে ৫-৬ জন সাংবাদিক জাতিসংঘ পার্ক এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি এসএটিভির সাংবাদিক মতিকে লক্ষ্য করে ছোড়া হলেও তিনি অক্ষত থাকেন।

গুলিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক আওয়াল আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খুলনার জাতিসংঘ পার্ক সাংবাদিকদের নিয়মিত আড্ডার স্থান। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় পেশাজীবী সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে জড়ো হন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ণ

featured Image

খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ১৪ জুলাই রাতে ৫-৬ জন সাংবাদিক জাতিসংঘ পার্ক এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি এসএটিভির সাংবাদিক মতিকে লক্ষ্য করে ছোড়া হলেও তিনি অক্ষত থাকেন।

গুলিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক আওয়াল আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খুলনার জাতিসংঘ পার্ক সাংবাদিকদের নিয়মিত আড্ডার স্থান। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় পেশাজীবী সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে জড়ো হন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি
0:00 / 0:00
1x