রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

দুর্যোগে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দুর্যোগে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা

দেশজুড়ে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে সংসদে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

​মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আবহাওয়া অফিস, জেলা প্রশাসক এবং ইউএনওদের সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা সচল রাখা হয়েছিল। তিনি দাবি করেন, শুধুমাত্র কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্র ছাড়া দেশের অন্য সব কেন্দ্রে পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কারণে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো হয় এবং পরবর্তীতে কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।

গত সোমবারের প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।  

এই ভোগান্তির জেরে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। 

 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হলেও, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চালু রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

দুর্যোগে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

featured Image

দেশজুড়ে প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখা নিয়ে তৈরি হওয়া বিতর্কের মুখে সংসদে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

​মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আবহাওয়া অফিস, জেলা প্রশাসক এবং ইউএনওদের সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা সচল রাখা হয়েছিল। তিনি দাবি করেন, শুধুমাত্র কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্র ছাড়া দেশের অন্য সব কেন্দ্রে পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কারণে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো হয় এবং পরবর্তীতে কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।

গত সোমবারের প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।  

এই ভোগান্তির জেরে মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। 

 বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হলেও, অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চালু রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x