রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেপথ্যের কারিগর ‘চান বাদশা’র খোঁজে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মোঃ সোহেল
মোঃ সোহেল বিশেষ প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৯ হাজার ১০০ টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে সদর মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি। রবিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সারপাড়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. আলামিন (৪৫) এবং তার স্ত্রী সালমা বেগম (৩৮)। তারা বর্তমানে শহরের কাউতলী এলাকায় আবতাব উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে মাদক ব্যবসায় জড়িত ছিল এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ বেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের ভাড়া বাসায় আকস্মিক অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ১৪৭টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকের এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে উঠে এসেছে মাদক কারবারি মো. ছানু মিয়া ওরফে ‘চান বাদশা’র নাম। পুলিশ জানিয়েছে, ছানু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ করছে।

​এ বিষয়ে সদর মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও, ঘটনার নেপথ্যে থাকা পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

​ব্রাহ্মণবাড়িয়া শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের এই নিয়মিত অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। মাদকের এই ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সচেতন মহলের প্রত্যাশা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ণ

featured Image

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৯ হাজার ১০০ টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে সদর মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি। রবিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সারপাড়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে মো. আলামিন (৪৫) এবং তার স্ত্রী সালমা বেগম (৩৮)। তারা বর্তমানে শহরের কাউতলী এলাকায় আবতাব উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে মাদক ব্যবসায় জড়িত ছিল এই দম্পতি। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ বেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের ভাড়া বাসায় আকস্মিক অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ১৪৭টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকের এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে উঠে এসেছে মাদক কারবারি মো. ছানু মিয়া ওরফে ‘চান বাদশা’র নাম। পুলিশ জানিয়েছে, ছানু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ দল কাজ করছে।

​এ বিষয়ে সদর মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও, ঘটনার নেপথ্যে থাকা পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

​ব্রাহ্মণবাড়িয়া শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের এই নিয়মিত অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। মাদকের এই ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে সচেতন মহলের প্রত্যাশা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x