রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আধুনিক নগরীর স্বপ্ন দেখছেন খুলনাবাসী

খুলনার ৪ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনার ৪ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্পনগরী খুলনার আধুনিকায়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা হয়েছে। কেসিসি, জেলা পরিষদ, কেডিএ ও ওয়াসা—এই চার প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন খুলনার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত চারজন হেভিওয়েট ব্যক্তিত্ব।

উল্লেখ্য "২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পান খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ উন্নয়নে কাজ করছেন।

২০২৬ সালের ১৫ মার্চ রবিবার সরকারের প্রজ্ঞাপনে খুলনা জেলা পরিষদের শীর্ষ দায়িত্ব পান এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি গ্রামীণ অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে রোডম্যাপ তৈরি করে কাজ শুরু করেছেন।

২০২৬ সালের ১৬ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

২০২৬ সালের ১৩ জুলাই সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ পান সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। সুপেয় পানি সংকট দূর ও টেকসই পয়ঃনিষ্কাশন তার মূল লক্ষ্য।

চার প্রতিষ্ঠানে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন নাগরিক ও ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, সমন্বিত পরিকল্পনায় খুলনার জলাবদ্ধতা দূর হবে ও অবকাঠামো উন্নয়ন বেগবান হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনার ৪ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ণ

featured Image

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্পনগরী খুলনার আধুনিকায়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা হয়েছে। কেসিসি, জেলা পরিষদ, কেডিএ ও ওয়াসা—এই চার প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন খুলনার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত চারজন হেভিওয়েট ব্যক্তিত্ব।

উল্লেখ্য "২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেশের ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব পান খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ উন্নয়নে কাজ করছেন।

২০২৬ সালের ১৫ মার্চ রবিবার সরকারের প্রজ্ঞাপনে খুলনা জেলা পরিষদের শীর্ষ দায়িত্ব পান এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি গ্রামীণ অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে রোডম্যাপ তৈরি করে কাজ শুরু করেছেন।

২০২৬ সালের ১৬ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১টায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। তিনি খুলনাকে আধুনিক, পরিবেশবান্ধব মডেল নগরী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

২০২৬ সালের ১৩ জুলাই সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদে নিয়োগ পান সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। সুপেয় পানি সংকট দূর ও টেকসই পয়ঃনিষ্কাশন তার মূল লক্ষ্য।

চার প্রতিষ্ঠানে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন নাগরিক ও ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, সমন্বিত পরিকল্পনায় খুলনার জলাবদ্ধতা দূর হবে ও অবকাঠামো উন্নয়ন বেগবান হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনার ৪ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব
0:00 / 0:00
1x