১৩ জুলাই, ২০২৬ তারিখ ভোর ও সকালের এই জোড়া অভিযানে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপ ভ্যান।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুলাই রাত ৩টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ২০ বোতল 'ফেয়ারডিল' সিরাপসহ মোঃ আবু কালাম (যশোর) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে, একই দিন সকাল ৮টা ৫ মিনিটে পৃথক এক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকেই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি মোঃ বাবুল মিয়া ও মোঃ রোকন ইসলামকে (উভয়ই কিশোরগঞ্জ) গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে।
১. মোঃ আবু কালাম, পিতা: মৃত নুর ইসলাম বিশ্বাস, গ্রাম: মোরাগাছা মদনপুর, থানা: মনিরামপুর, জেলা: যশোর।
২. মোঃ বাবুল মিয়া, পিতা: দুলাল মিয়া, গ্রাম: মাঝির কোনা, থানা: করিমগঞ্জ, জেলা: কিশোরগঞ্জ।
৩. মোঃ রোকন ইসলাম, পিতা: আনোয়ার হোসেন, গ্রাম: বীর কাশিমনগর, থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ।
ঘটনা দুটির প্রেক্ষিতে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সতর্কবার্তা:
মাদক কেবল একটি পরিবারের ধ্বংসই ডেকে আনে না, এটি আমাদের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। আপনার এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা বা সন্দেহভাজন কারবার দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় খবর দিন। মনে রাখবেন, গোপন তথ্যের ভিত্তিতে আপনার একটি সচেতন পদক্ষেপই পারে একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে।
মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে। আসুন, মাদককে ‘না’ বলি এবং সুস্থ সুন্দর সমাজ গড়তে ঐক্যবদ্ধ হই।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ