রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আড়াইহাজারে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১

মোঃ সোহেল
মোঃ সোহেল বিশেষ প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আড়াইহাজারে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১
জব্দকৃত আগ্নেয়াস্ত্র

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্ভাব্য ডাকাতির প্রস্তুতিকালে  একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্পেনে তৈরি একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা গুলি, তিনটি রামদা, একটি লাল রঙের প্লাস্টিক লাইট এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুলাই ২০২৬ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানার মৌচাক এলাকায় একটি মাইক্রোবাসে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কলটি গ্রহণ করেন কনস্টেবল কে এম জাহিদুল ইসলাম। পরে এএসআই মো. আতিকুর রহমানের সমন্বয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। তবে স্থানীয় জনতার সহযোগিতায় কিসকিতা বেকারি সংলগ্ন সড়ক থেকে সজিব আহম্মেদ (২৫) নামে একজনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজিব আহম্মেদ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা চারটি মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি জামিনে মুক্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, একজন সচেতন নাগরিকের সময়োপযোগী তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য অপরাধ সংঘটিত হওয়ার আগেই অভিযান চালানো সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় সহযোগিতা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেছে পুলিশ।

বর্তমানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কোথাও সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অপরাধমূলক তৎপরতা চোখে পড়লে বিলম্ব না করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। 

নাগরিকদের সচেতনতা ও দ্রুত তথ্য প্রদান অনেক ক্ষেত্রেই বড় ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আড়াইহাজারে বিদেশি রিভলবার-গুলিসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ণ

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্ভাব্য ডাকাতির প্রস্তুতিকালে  একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্পেনে তৈরি একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজা গুলি, তিনটি রামদা, একটি লাল রঙের প্লাস্টিক লাইট এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১২ জুলাই ২০২৬ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার থানার মৌচাক এলাকায় একটি মাইক্রোবাসে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি দেখে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কলটি গ্রহণ করেন কনস্টেবল কে এম জাহিদুল ইসলাম। পরে এএসআই মো. আতিকুর রহমানের সমন্বয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। তবে স্থানীয় জনতার সহযোগিতায় কিসকিতা বেকারি সংলগ্ন সড়ক থেকে সজিব আহম্মেদ (২৫) নামে একজনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সজিব আহম্মেদ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার সহযোগীরা ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা চারটি মামলা বিচারাধীন রয়েছে এবং তিনি জামিনে মুক্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, একজন সচেতন নাগরিকের সময়োপযোগী তথ্যের ভিত্তিতেই সম্ভাব্য অপরাধ সংঘটিত হওয়ার আগেই অভিযান চালানো সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় সহযোগিতা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেছে পুলিশ।

বর্তমানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কোথাও সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অপরাধমূলক তৎপরতা চোখে পড়লে বিলম্ব না করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। 

নাগরিকদের সচেতনতা ও দ্রুত তথ্য প্রদান অনেক ক্ষেত্রেই বড় ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x