রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে ৬ -বিজিবি

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে ৬ -বিজিবি

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ভোগের শিকার দিনমজুর, অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে তাদের এ প্রচেষ্টা।  

সোমবার (১৩ জুলাই) বিকাল পৌনে ৪টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে সীমান্তবর্তী ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। 

সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। 

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

দুর্যোগকালীন এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ব্যাটালিয়ন সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের সহায়তায় বিজিবির পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে ৬ -বিজিবি

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

featured Image

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ভোগের শিকার দিনমজুর, অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে তাদের এ প্রচেষ্টা।  

সোমবার (১৩ জুলাই) বিকাল পৌনে ৪টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে সীমান্তবর্তী ৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। 

সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। 

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

দুর্যোগকালীন এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ব্যাটালিয়ন সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের সহায়তায় বিজিবির পক্ষ থেকে চাল, ডাল, আলু ও তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

ত্রাণ বিতরণকালে বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x