পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই ২০২৬) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।
সরজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজ হাতে একটি চারা টব থেকে তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণের বার্তা দেন। এসময় তার পাশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে করতালির মাধ্যমে কর্মসূচিকে স্বাগত জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও পরিবেশ দূষণ থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। খালপাড়, রাস্তার ধার ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে।"
তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "শুধু চারা রোপণ করলেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। প্রতিটি চারা যেন বড় গাছে পরিণত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।"
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিজ এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের অঙ্গীকার করেন।
বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী এলাকার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ