রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বরিশালের গৌরনদীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকারভোগীদের কথা শোনেন এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায়, সেটি নিশ্চিত করতে হবে। কেউ যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়।"

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের উপকারভোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিল এসএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের চাপে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ণ

featured Image

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বরিশালের গৌরনদীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকারভোগীদের কথা শোনেন এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায়, সেটি নিশ্চিত করতে হবে। কেউ যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়।"

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের উপকারভোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিল এসএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের চাপে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা জানান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x