উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।সোমবার (১৩ জুলাই ২০২৬) বরিশালের গৌরনদীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপকারভোগীদের কথা শোনেন এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে দিকনির্দেশনা দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায়, সেটি নিশ্চিত করতে হবে। কেউ যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়।"তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের উপকারভোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার উপর গুরুত্ব দেন তিনি।মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিল এসএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের চাপে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এ সফরে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয়রা জানান।