আজ ১৩ জুলাই সন্ধ্যার মধ্যে খুলনা -ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর নদী ও উপকূলীয় এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকতে বলেছে। ঝড়ের সময় খোলা জায়গা, গাছপালা ও দুর্বল স্থাপনার নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনাতেও দুপুরের পর থেকে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ