রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন

প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:

 গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা ঐতিহাসিক সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করবেন।

 জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

  ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকাতেও তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

 বিকেলের দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী দিনভর বরিশালের নির্ধারিত সব কর্মসূচি শেষ করে আজ সোমবার সন্ধ্যায় আবার সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রথম বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ণ

featured Image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর প্রধান কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:

 গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা ঐতিহাসিক সরিকল খালের পাশে বৃক্ষরোপণ করবেন।

 জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

  ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকাতেও তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

 বিকেলের দিকে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী দিনভর বরিশালের নির্ধারিত সব কর্মসূচি শেষ করে আজ সোমবার সন্ধ্যায় আবার সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x