খুলনার রূপসায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রোববার ১২ জুলাই সকালে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সানজিদা রিকতা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাঈদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানার ওসি মো. আবদুর রাজজাক মীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ মন্ডল।
আলোচনা সভায় আরও অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।
এছাড়া উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফরিদ উদ্দীন ও নুসরাত শারমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব পাল, নুর ইসলাম মোড়ল, মো. শুকুর আলামিনসহ উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী ও এফপিএবি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ, তারুণ্যের ক্ষমতায়ন এবং পরিবার পরিকল্পনা সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা দেওয়া হয়। সেবা প্রদানে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয়েছে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ ও ঘাটভোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
ব্যক্তিগত ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হয়েছেন লাবনী আক্তার। তিনি জেলা পর্যায়েও একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হয়েছেন নুসরাত শারমিন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শকের সম্মাননা পেয়েছেন নুর ইসলাম মোড়ল এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হয়েছেন মমতাজ পারভিন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ণ