রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সাবরিনা আহমেদ শুভ্রা চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য মনোনীত

 জুয়েল মিয়া
জুয়েল মিয়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাবরিনা আহমেদ শুভ্রা চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য মনোনীত

গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্লার সহধর্মিনী সাবরিনা আহমেদ শুভ্রাকে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি” (চলচ্চিত্র অনুদান বোর্ড)-এর একজন সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। এক প্রতিক্রিয়ায় সাবরিনা আহমেদ শুভ্রা বলেন, “যারা আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। 

আমি সবার সহযোগিতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।”

স্থানীয়ভাবে এ মনোনয়নকে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সাবরিনা আহমেদ শুভ্রা চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য মনোনীত

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্লার সহধর্মিনী সাবরিনা আহমেদ শুভ্রাকে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি” (চলচ্চিত্র অনুদান বোর্ড)-এর একজন সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। এক প্রতিক্রিয়ায় সাবরিনা আহমেদ শুভ্রা বলেন, “যারা আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। 

আমি সবার সহযোগিতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।”

স্থানীয়ভাবে এ মনোনয়নকে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x