উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সেলিমুজ্জামান মোল্লার সহধর্মিনী সাবরিনা আহমেদ শুভ্রাকে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি” (চলচ্চিত্র অনুদান বোর্ড)-এর একজন সম্মানিত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। এক প্রতিক্রিয়ায় সাবরিনা আহমেদ শুভ্রা বলেন, “যারা আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবার সহযোগিতা কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।”স্থানীয়ভাবে এ মনোনয়নকে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।