রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নিজের মেয়েকে বস্তায় ভরলো বাবা

খুলনায় কিশোরী হত্যার ঘটনায় পিতা আকাশ আটক

মোল্লা জাহাঙ্গীর আলম
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় কিশোরী হত্যার ঘটনায় পিতা আকাশ আটক

নিজের ১৭ বছর বয়সী মেয়েকে হত্যা করে বস্তায় ভরে ফেলে দেওয়ার অভিযোগে বাবা আকাশকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় খুলনা নগরজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনা নামের ওই কিশোরীর ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। প্রথমে ম র দেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

ঘটনার পরপরই খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। রাত-দিন অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মোটরসাইকেলটি নিহতের বাবার বলে তাদের ধারণা। বাবার হাতেই মেয়ের লাশ বহনের এই দৃশ্য দেখে এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েন।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। এলাকার কিছু বাসিন্দা আটক আকাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও, সেসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই বা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তের অগ্রগতি নিয়ে আজ রাত অথবা আগামীকাল সকালে প্রেস ব্রিফিং করা হতে পারে। সেখানে তদন্তের সর্বশেষ অগ্রগতি এবং প্রাপ্ত তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

খুলনায় কিশোরী হত্যার ঘটনায় পিতা আকাশ আটক

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ

featured Image

নিজের ১৭ বছর বয়সী মেয়েকে হত্যা করে বস্তায় ভরে ফেলে দেওয়ার অভিযোগে বাবা আকাশকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় খুলনা নগরজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনা নামের ওই কিশোরীর ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। প্রথমে ম র দেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।

ঘটনার পরপরই খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। রাত-দিন অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মোটরসাইকেলটি নিহতের বাবার বলে তাদের ধারণা। বাবার হাতেই মেয়ের লাশ বহনের এই দৃশ্য দেখে এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েন।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। এলাকার কিছু বাসিন্দা আটক আকাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও, সেসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই বা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তের অগ্রগতি নিয়ে আজ রাত অথবা আগামীকাল সকালে প্রেস ব্রিফিং করা হতে পারে। সেখানে তদন্তের সর্বশেষ অগ্রগতি এবং প্রাপ্ত তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x