উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজের ১৭ বছর বয়সী মেয়েকে হত্যা করে বস্তায় ভরে ফেলে দেওয়ার অভিযোগে বাবা আকাশকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় খুলনা নগরজুড়ে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকার ৩ নম্বর রোড থেকে বস্তাবন্দি অবস্থায় নির্জনা নামের ওই কিশোরীর ম র দেহ উ দ্ধার করে খুলনা সদর থানা পুলিশ। প্রথমে ম র দেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে তদন্তে বেরিয়ে আসে নিহত নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।ঘটনার পরপরই খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। রাত-দিন অভিযান চালিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় নিহত কিশোরীর বাবা আকাশকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি ম র দেহ বহনের দৃশ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মোটরসাইকেলটি নিহতের বাবার বলে তাদের ধারণা। বাবার হাতেই মেয়ের লাশ বহনের এই দৃশ্য দেখে এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েন।তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি। এলাকার কিছু বাসিন্দা আটক আকাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুললেও, সেসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই বা পুলিশের মাধ্যমে নিশ্চিত করা হয়নি।খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্তের অগ্রগতি নিয়ে আজ রাত অথবা আগামীকাল সকালে প্রেস ব্রিফিং করা হতে পারে। সেখানে তদন্তের সর্বশেষ অগ্রগতি এবং প্রাপ্ত তথ্য আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।এই মর্মান্তিক ঘটনায় খুলনাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।