রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নড়াইলে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নড়াইলে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন উন্নয়নে শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আমরা সব সময় দেখি, সবার ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মো. আখতারুজ্জামান এবং সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মিরাজুল ইসলাম।

সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে নড়াইলে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ

featured Image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার আয়োজনে ‘দায়িত্বশীল সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন উন্নয়নে শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু আমরা সব সময় দেখি, সবার ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মো. আখতারুজ্জামান এবং সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মিরাজুল ইসলাম।

সম্মেলনে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x