রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেফতার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেফতার

(র‌্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তি)

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. হোচেন খানকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজধানীর সূত্রাপুর থানার ফরাজগঞ্জের বিবিকা রওজা মাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারণা মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হোচেন খানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪২০ ধারায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালত হোচেন খানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

গ্রেফতার হোচেন খানের পিতার নাম আব্দুল হামেদ খান। তার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার গেন্ডারিয়া বাজার এলাকায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোচেন খান স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

প্রতারণা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজধানীতে গ্রেফতার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ণ

featured Image

(র‌্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তি)

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. হোচেন খানকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে র‌্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজধানীর সূত্রাপুর থানার ফরাজগঞ্জের বিবিকা রওজা মাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারণা মামলায় আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হোচেন খানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪২০ ধারায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালত হোচেন খানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

গ্রেফতার হোচেন খানের পিতার নাম আব্দুল হামেদ খান। তার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার গেন্ডারিয়া বাজার এলাকায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোচেন খান স্বীকার করেছেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x