রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চুয়াডাঙ্গায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ৪ কিশোর আটক

শিমুল রেজা
শিমুল রেজা চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চুয়াডাঙ্গায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ৪ কিশোর আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে কথা-কাটাকাটির জেরে একদল কিশোর দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল রেলগেটে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আটক কিশোররা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার শুকুর আলীর ছেলে সাকিব (১৭), সাইফুল ইসলামের ছেলে আহমেদ হোসেন (১৭), রায়হান আহম্মেদের ছেলে রাজ (১৮) এবং আব্দুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল (১৬)।

আহত পুলিশ সদস্যরা হলেন, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু ও এএসআই সোহেল উপজেলার নতিডাঙ্গা গ্রামে একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। রেলগেট এলাকায় চুয়াডাঙ্গা থেকে আসা ১৫-২০ জনের একদল কিশোরের সঙ্গে তাদের দেখা হয়, যারা আলমডাঙ্গায় একটি দাওয়াতে এসেছিল। কিশোরদের একটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খোলা থাকায় বিকট শব্দ হচ্ছিল। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে এক কিশোরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য কিশোররা জড়ো হয়ে দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে কিশোররা তাদের প্রতিও মারমুখী আচরণ করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধাওয়া দিয়ে ৪ কিশোরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধতন ককর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদের বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় দুই পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে ৪ কিশোর আটক

প্রকাশের তারিখ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের বিকট শব্দ করা নিয়ে কথা-কাটাকাটির জেরে একদল কিশোর দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল রেলগেটে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহায়তায় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। তবে তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আটক কিশোররা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার শুকুর আলীর ছেলে সাকিব (১৭), সাইফুল ইসলামের ছেলে আহমেদ হোসেন (১৭), রায়হান আহম্মেদের ছেলে রাজ (১৮) এবং আব্দুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল (১৬)।

আহত পুলিশ সদস্যরা হলেন, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু ও এএসআই সোহেল উপজেলার নতিডাঙ্গা গ্রামে একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। রেলগেট এলাকায় চুয়াডাঙ্গা থেকে আসা ১৫-২০ জনের একদল কিশোরের সঙ্গে তাদের দেখা হয়, যারা আলমডাঙ্গায় একটি দাওয়াতে এসেছিল। কিশোরদের একটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খোলা থাকায় বিকট শব্দ হচ্ছিল। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে এক কিশোরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।

কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য কিশোররা জড়ো হয়ে দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে কিশোররা তাদের প্রতিও মারমুখী আচরণ করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধাওয়া দিয়ে ৪ কিশোরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৪ কিশোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধতন ককর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদের বিরুদ্ধে মামলা হবে বলে তিনি জানান

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x