রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রাজধানীর কদমতলীর ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২) গ্রেফতার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাজধানীর কদমতলীর ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২) গ্রেফতার

রাজধানীর কদমতলীর ব্যবসায়ী হাসান (৪৪)কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২)র‌্যাব-১০এর হাতে  গ্রেফতার|

গত ০৬/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেল লাইন সংলগ্ন কাচা রাস্তার উপর পৌঁছা মাত্র গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন (৪২)সহ অপরাপর আসামিগণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম লোহার ব্যবসায়ী হাসান (৪৪)এর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নগদ ১৯,০০,০০০/- টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়| 

এ সময় আসামিগণ ব্যবসায়ী হাসান-এর ব্যবহৃত প্রাইভেটকারটিও ভাংচুর করে|

উক্ত ঘটনায় ভিকটিম ব্যবসায়ী হাসান ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৭, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি.। ধারা- ৩২৩/৩২৫/১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০| 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে| 

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন হত্যাসহ বিভিন্ন অপরাধে প্রায় ৬ টি মামলার এজাহারভুক্ত আসামি|

আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পে-এর একটি চৌকস আভিযানিক দল গত ০১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাজেদুর রহমান মহিন @ সুটার মহিন (৪২), পিতা- পান্না মিয়া, সাং- ঢাকা ম্যাচ কলোনী, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়|

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার|

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজধানীর কদমতলীর ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২) গ্রেফতার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ

featured Image

রাজধানীর কদমতলীর ব্যবসায়ী হাসান (৪৪)কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি স্যুটার মহিন (৪২)র‌্যাব-১০এর হাতে  গ্রেফতার|

গত ০৬/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেল লাইন সংলগ্ন কাচা রাস্তার উপর পৌঁছা মাত্র গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামি সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন (৪২)সহ অপরাপর আসামিগণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম লোহার ব্যবসায়ী হাসান (৪৪)এর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে নগদ ১৯,০০,০০০/- টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়| 

এ সময় আসামিগণ ব্যবসায়ী হাসান-এর ব্যবহৃত প্রাইভেটকারটিও ভাংচুর করে|

উক্ত ঘটনায় ভিকটিম ব্যবসায়ী হাসান ডিএমপি, ঢাকার কদমতলী থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৭, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি.। ধারা- ৩২৩/৩২৫/১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০| 

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে| 

উল্লেখ্য, গ্রেফতারকৃত সাজেদুর রহমান মহিন @ স্যুটার মহিন হত্যাসহ বিভিন্ন অপরাধে প্রায় ৬ টি মামলার এজাহারভুক্ত আসামি|

আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পে-এর একটি চৌকস আভিযানিক দল গত ০১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কোন্ডা এলাকা থেকে বর্ণিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: সাজেদুর রহমান মহিন @ সুটার মহিন (৪২), পিতা- পান্না মিয়া, সাং- ঢাকা ম্যাচ কলোনী, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করতে সক্ষম হয়|

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার|

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x